পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬, আহত ৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকার একটি উপজাতি গ্রামে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৯০ জন। আজ শুক্রবার পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মহমান্দ উপজাতি এলাকার ইয়াকাহুন্দ গ্রামের স্থানীয় সরকারি কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে করে এসে আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটায়।এ আত্মঘাতী বোমাটি সরকারি অফিস, কারাগার ও বাণিজ্যিক এলাকার পাশে বিস্ফোরিত হওয়ায় বেশ কিছু দোকান ও গাড়ি ধ্বংস হয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, বোমাটি বিস্ফোরণের সময় ওই সরকারি অফিসের সামনে অনেক মানুষের সমাগম ছিল।মহমান্দ পাকিস্তানের একটি মুক্ত অঞ্চল। এখানে তালেবান ও আল-কায়েদা তাদের বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।সরকারি অফিসটির দায়িত্বরত এক নিরাপত্ত কর্মী জানিয়েছেন, মনে হচ্ছিল মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং এ কারণেই পড়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিশাল আকারের একটি বিস্ফোরণ ঘটে যায়।নিরাপত্তা কর্মীরা ওই এলাকাটিকে ঘিরে রেখেছেন এবং উদ্ধারকর্মীরাও উদ্ধার কাজ শুরু করেছেন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রায় ৪০ জনেরও বেশি লোককে গুরুতর আহত অবস্থায় পেশোয়ার শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।