পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি বাজারের তল্লাশি চৌকির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। আদিবাসী অধ্যুষিত বাজুর এলাকায় এ বোমা হামলায় অনেক যানবাহন ও চারটি দোকান বিধ্বস্ত হয়। গত বছরই এ জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল শনিবার সরকারি ভবনের দিক যাওয়ার পথে একটি সেনা ব্যারাকে ওই বোমা হামলাকারীকে দাঁড়াতে বলা হয়। আর তখনই এ বিস্ফোরণ ঘটে। বাজুরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ২৪ জন জঙ্গি নিহত হওয়ার ঘটনার ঠিক এক দিন পরেই এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটল।এদিকে উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন (ড্রোন) বিমান হামলায় নয়জন জঙ্গি মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।