পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে আফগান সীমান্তবর্তী বাজাউরের খার শহরে আজ শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পাকিস্তানের গণমাধ্যমে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় গণমাধ্যমে আরও বলা হয়, আজ বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং অন্যান্য সাহায্য সংস্থা পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহস্রাধিক বাস্তুহারা ত্রাণ নিতে জড়ো হয়েছিল। তাদেরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।ওই এলাকার সরকারি হাসপাতালের কর্মকর্তা দোস্তি রেহমান বলেন, ‘আমি নিজে ৪০টি মৃতদেহ গুনেছি।’ এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক। আল-কায়েদা ও তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি এ রকম হামলার ঘটনা ঘটে। তবে আজকের হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। বিবিসি।