পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০, আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।পাকিস্তানের উপজাতি অধ্যুষিত দাররা আদম খেল এলাকার মসজিদে জুমার নামাজের পরে এ ঘটনা ঘটে। এই সুন্নি মসজিদটি পেশোয়ার থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে আখুরওয়াল গ্রামে অবস্থিত। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী মসজিদের প্রধান ফটকে দাঁড়িয়ে ছিলেন। মোনাজাত শেষে সবাই যখন বেরিয়ে আসছিল, তখনই তিনি তাঁর আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটান।এক তথ্যে জানা যায়, তালেবানবিরোধী এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করেই এ হামলা হতে পারে। সম্প্রতি তিনি তালেবানদের বিরুদ্ধে জনগণকে ক্ষ্যাপিয়ে তুলছেন, এমন অভিযোগ রয়েছে। তবে তিনি আক্রমণের শিকার হয়েছেন কি না, তা জানা যায়নি।