পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারের কাছে একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। পেশোয়ার থেকে আধা ঘণ্টা দূরত্বের দক্ষিণের শহর দারা আদম খেলের কেন্দ্রীয় বাজারে এ হামলার ঘটনা ঘটে। খাইবার উপজাতীয় এলাকার খুব কাছেই হামলার ঘটনাস্থল। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, তালেবানবিরোধী অভিযানের পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হতে পারে। এতে অনেক লোক আহত হয়েছে। দুই বছর আগে এ শহরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়। সেখানে স্থানীয়ভাবে তৈরি করা অস্ত্র প্রকাশ্যে বিক্রি হয়।