পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দুটি শহরে গতকাল রোববার আলাদা আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বর্তমানে দেশটিতে সফর করছেন। বিবিসির অনলাইন ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের শিয়া মসজিদের কাছে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে ২৮ জন নিহত হয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দক্ষিণে রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি ব্যস্ত বাজারের পাশে এ বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত হয়। আহত হয়েছে ৪০ জনেরও বেশি মানুষ। সেনাসদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হলেও হতাহত সবাই বেসামরিক নাগরিক।এসব হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।