পাকিস্তানে আত্মঘাতী হামলায় ২২ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ এলাকায় নিরাপত্তা তল্লাশি চৌকিতে গতকাল রোববার আত্মঘাতী হামলায় ২২ জন সেনা নিহত হয়েছে। ৩৫ জন আহত হয়েছে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে ডন অনলাইনের খবরে জানানো হয়।একজন আত্মঘাতী হামলাকারী মিরামশাহ এলাকায় একটি মসজিদের কাছে বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের পাশে ওই এলাকার বিভিন্ন উন্নয়নকাজে নিয়োজিত ফ্রন্টিয়ার ওয়ার্ক অর্গানাইজেশনের (এফডব্লিউও) কর্মকর্তাদের আবাসিক ভবন। তাদের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদ্যসরা ওই হামলায় নিহত হন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলায় কমপক্ষে ১৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন।