পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শিয়া মতাবলম্বী ১০জন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঈদের নামাজ শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। তবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।কোয়েটা পুলিশের প্রধান আহসান মাহবুব বলেন, হামলা চালানো হয়েছে শিয়া মসজিদে। এতে ১০জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া যানবাহন ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়। মনে করা হচ্ছে, সুন্নি তালেবান জঙ্গিরা এ হামলায় জড়িত থাকতে পারে। এটা স্পষ্ট নয় যে কত লোক ওই নামাজে ছিলেন।অনেক বিশ্লেষক বিশ্বাস করেন, বেলুচিস্তানে তালেবান নেতা মোল্লা ওমরের বাড়ি। প্রতিবেশী আফগানিস্তানে বিদেশী সৈন্যদের ওপর হামলা করার পথ হিসেবে এ প্রদেশে হামলা করা হতে পারে।