পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু শহরের একটি মসজিদের পাশে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনের বেশি মানুষ। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়, এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ড. মোহাম্মদ সাইদ বলেন, জনাকীর্ণ পাট বাজার এলাকার একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় আত্মঘাতী হামলা হয়। তিনি আরও বলেন, ‘শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হলেও এতে সুন্নি মুসলমানরাও হতাহত হয়েছেন। সাইদ বলেন, মোটরসাইকেলে চড়ে আসা হামলাকারীর বিচ্ছিন্ন মাথা পাওয়া গেছে।জেলা সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিত্সক নওয়াব হোসেন বলেন, ৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৬ জনকে কোহাটের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ২২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে বলেও জানান তিনি।আফগান সীমান্তবর্তী পাকিস্তানের হাঙ্গু এলাকায় প্রায়ই সাম্প্রদায়িক সংঘর্ষ হয়। শিয়া অধ্যুষিত পারাচীনার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এর অবস্থান।