পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার কোয়েটা শহরে এ হামলার ঘটনা ঘটে বলে পিটিআইয়ের খবরে জানানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি গ্রেনেড ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।আজ সকালে শরিফাবাদ এলাকায় একটি তল্লাশি চৌকিতে একটি গাড়িকে থামার নির্দেশ দিলে চালক তা অমান্য করেন। পরে ওই গাড়ির পিছু নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় গাড়ির চালক বিস্ফোরণের মাধ্যমে গাড়িটি উড়িয়ে দেন। এতে ওই পাঁচ নিরাপত্তাকর্মী নিহত হন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।