পাকিস্তানে আদালত ভবনের বাইরে বোমা বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নওশেরা শহরে জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার এক বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছে। দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, নওশেরার জেলা আদালত ভবনের প্রবেশমুখে বোমাটি পুঁতে রাখা হয়েছিল। দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় একজন নারী পুলিশ ও একজন সাধারণ লোক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আট ব্যক্তি।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে এলাকাটিতে তালেবান জঙ্গিরা একাধিকবার আত্মঘাতী হামলা চালিয়েছে।