পাকিস্তানে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত
পাকিস্তানের গত বৃহস্পতিবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রান) হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবু জায়েদসহ ১০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় সূত্র এ কথা জানিয়েছে বলে আজ শনিবার রয়টার্সের খবরে জানানো হয়। খবরে জানা যায়, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি এলাকায় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলায় আবু জায়েদসহ ১০জন নিহত হন। আবু জায়েদ মাত্র কয়েকদিন আগে ওই আস্তানায় যান বলে সূত্র জানায়। উত্তর ওয়াজিরিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, আল-কায়েদার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় তাঁরা খুব উদ্বিগ্ন। তবে কেউ তাঁর পুরো পরিচয় বা আল-কায়েদায় তাঁর পদমর্যাদা বলতে পারছে না। তবে একটি সূত্র দাবি করছে, গত জুনে মার্কিন চালকবিহীন বিমান হামলায় আল-কায়েদার প্রভাবশালী নেতা ইয়াহইয়া আল-লাবি নিহত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন আবু জায়েদ।