পাকিস্তানে উত্তর-পশ্চিম সীমান্তে জঙ্গি হামলায় ২৫ নিরাপত্তা সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম পাকিস্তানে সীমান্তের দেরা অঞ্চলে গতকাল বুধবার আফগান জঙ্গিদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য নিহত হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।স্থানীয় সরকারি কর্মকর্তা গোলাম মোহাম্মদ খান জানান, গতকাল সন্ধ্যার আগে আফগানিস্তান সীমান্ত পার হয়ে প্রায় ২০০ জঙ্গি পাকিস্তানের দির এলাকার একটি গ্রামে নিরাপত্তা তল্লাশি কেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরেছিল। এখনো উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ওই কর্মকর্তা জানান, এ সংঘর্ষে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর ২৫ সদস্য নিহত হয়। কর্তৃপক্ষ মৃতদেহগুলো সরানোর প্রস্তুতি নিচ্ছে। তবে জঙ্গিদের হতাহতের ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।