পাকিস্তানে এখন ১০ জন নারী রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ১০ জন নারী বর্তমানে বিভিন্ন দেশের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির ১৮ কোটি জনসংখ্যার অর্ধেক নারী হলেও রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে তাঁদের প্রতিনিধিত্ব ছিল না বলে অভিযোগ আছে। বিদেশে পাকিস্তানের ৮৭টি মিশনের মধ্যে ১০ জন নারী রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার জানিয়েছেন।গত বুধবার পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খার বলেন, বর্তমানে বিভিন্ন দেশে পাকিস্তানের ৮৭ জন রাষ্ট্রদূত দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে নারী রাষ্ট্রদূতের সংখ্যা ১০ জন।একই সঙ্গে হিনা রাব্বানি খারকে উদ্ধৃত করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) জানায়, শেরি রেহমানকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে হুসাইন হাক্কানির স্থলাভিষিক্ত করা হয়। এর আগে হাক্কানিকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।সূত্র জানায়, হাক্কানির বিরুদ্ধে ওয়াশিংটনে পাকিস্তানের গোপন দলিল ফাঁস করার অভিযোগ ওঠে। ওই দলিলে বলা হয়, গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আল জারদারি দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করেছিলেন।