পাকিস্তানে কারিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি এক ফ্যাশন ডিজাইনারের কালেকশনের শুভেচ্ছাদূত হিসেবে নাম লেখালেন কারিশমা কাপুর। সংবাদমাধ্যমকে এ খবর জানালেন কারিশমা নিজেই, ‘খুব অল্প কিছু সৃজনশীল বিষয়েই মন টেনেছে আমার। যা হোক, এই কালেকশন অসাধারণ মনে হয়েছে—এখানে আমার স্টাইলের প্রতিফলন আছে। অসাধারণ ডিজাইন এবং কাপড়ের মানও ভালো।’ডিজাইনার ফারাজ মানান বললেন, ‘পাকিস্তানে বলিউডের অভিনয়শিল্পীরা দারুণ জনপ্রিয়। পাকিস্তানে কারিশমাও দারুণ জনপ্রিয়; কেবল অভিনেত্রী হিসেবেই নন, স্টাইল আইকন হিসেবেও।’ :n:মুক্তিযুদ্ধভিত্তিক পরিবেশ থিয়েটারের জন্য নাট্যকর্মী:h:বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় একটি মুক্তিযুদ্ধভিত্তিক পরিবেশ থিয়েটার প্রযোজনা করতে যাচ্ছে। এই প্রযোজনার জন্য নাট্যকর্মী সংগ্রহ চলছে। আগ্রহী নাট্যকর্মীদের ২ মার্চের মধ্যে ‘পরিচালক, নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ’ বরাবর আবেদন করতে হবে। ই-মেইল [email protected]। ফোন: ০১৭২০-১৭২৪২৬। বিজ্ঞপ্তি