পাকিস্তানে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আজ সোমবার সামরিক বাহিনীর কর্মকর্তারা এ কথা জানান বলে ডন অনলাইনের খবরে জানানো হয়।সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হাতফ-৭ বা বাবুর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আজ সকালে গোপন স্থানে রাখা বিশেষভাবে সজ্জিত একটি যান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিয়ে ভূমির খুব কাছ দিয়ে যেতে পারে।পাকিস্তান ও ভারত নিয়মিতভাবে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।