পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম উপজাতীয় এলাকার পারচিনার শহরে এক বাজারের পাশে আজ সোমবার একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, বোমা বিস্ফোরণের সময় একটি সংকীর্ণ রাস্তা ধরে বহু মানুষ হাঁটছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।রয়টার্সের খবরে বলা হয়, বোমা বিস্ফোরণের পর তাত্ক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি। এর আগে তালেবান জঙ্গিরা যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে উত্খাতে এ ধরনের হামলা চালিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের সেনাবাহিনী দেশটির এই উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের ঘাঁটিতে বিভিন্ন সময় অভিযান চালালেও তাদের পিছু হটাতে পারেনি। গত বছর ওই দেশে আত্মঘাতী বোমা হামলা কমেছে। তবে সেনাবাহিনীর চাপে, নাকি তালেবান কৌশল পরিবর্তন করায় এমনটি হয়েছে, তা স্পষ্ট নয়।