পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তসংলগ্ন এলাকার উপজাতীয় এলাকায় আজ শনিবার গাড়িবোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। দেশটির নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, এ হামলায় নিহত ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে। তাত্ক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।শের মোহাম্মদ শিনওয়ারি নামের ওই বাজার এলাকার একজন বাসিন্দা জানান, লানদি কোটাল শহরের একটি বাজারে আজ পিকআপ ট্রাকে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগ ফল ও সবজি বিক্রেতা।