পাকিস্তানে চালকবিহীন বিমানের হামলায় ৫ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল সোমবার চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ মঙ্গলবার এ তথ্য জানায়। সূত্রে আরও জানায়েছে, আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত খায়সর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান একটি গাড়ি ও ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে সন্দেহভাজন জঙ্গিরা নিহত হয় বলে জানা গেছে।পাকিস্তানের এ অঞ্চলটি তালেবান, আল-কায়েদা ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর স্বর্গভূমি হিসেবে পরিচিত। পাকিস্তানের সরকারি প্রশাসনকে পাশ কাটিয়ে তারা সেখানে মূলত একটি আলাদা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে।২০১০ সালে যুক্তরাষ্ট্র ওই এলাকাটিতে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় জঙ্গিদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও প্রাণহানি ঘটেছে। পাকিস্তান সরকার বেশ কয়েকবারই আনুষ্ঠানিকভাবে এ ধরনের হামলার কড়া সমালোচনা করে আসছে। বিবিসি।