পাকিস্তানে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ১২ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম পাকিস্তানে চালকবিহীন মার্কিন বিমান হামলায় সন্দেহভাজন অন্তত ১২ জন জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান। উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে গতকাল বুধবার এ হামলা চালানো হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে বিবিসি জানায়।স্থানীয় সূত্রে জানা যায়, এ হামলায় জঙ্গিদের বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরনশাহ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে মিজার মাদাখেল গ্রামে প্রথম হামলার ঘটনা ঘটে। এর পরে একই এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়।উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান আল-কায়েদা ও তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৮০টি চালকবিহীন মার্কিন বিমান হামলায় অন্তত ৭০০ ব্যক্তি নিহত হয়েছে।