পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্তবর্তী বান্নু শহরের কাকি এলাকায় একটি থানায় জঙ্গি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্মকর্তারা জানান, কীভাবে এ হামলার ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তানি তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশ ও দুজন হামলাকারী। বাকি তিনজন থানার পাশে একটি মসজিদের ভেতরে থাকা মুসল্লি।বিবিসির প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা থানায় ঢুকে গ্রেনেড হামলা চালায়। একই সঙ্গে সেখানে বন্দুকযুদ্ধও হয়। তালেবানের ভাষ্য, তাদের সাবেক প্রধান বায়তুল্লাহ মেহসুদের এক আত্মীয়ের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।