পাকিস্তানে জঙ্গি হামলায় ১৪ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গতকাল বুধবার আধা সামরিক বাহিনীর একটি গাড়িবহরে হামলায় ১৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সন্দেহভাজন বেলুচ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা অতর্কিত এ হামলা চালায় বলে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বেলুচিস্তানের তুরবাত এলাকায় জঙ্গিরা আধা সামরিক গাড়িবহরের ওপর প্রথমে রকেটচালিত গ্রেনেড হামলা করে। এরপর তারা সেনাসদস্যদের ওপর গুলি চালায়।বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। তবে দেশটির সবচেয়ে দরিদ্র প্রদেশও এটি। সেখানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা আরও স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ওপর অধিক নিয়ন্ত্রণের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।অতীতে বেলুচিস্তানের অধিকাংশ সহিংসতার জন্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করা হতো। তবে সেখানে তালেবানপন্থী জঙ্গিরাও সক্রিয়।