পাকিস্তানে জিয়ো টিভির সাংবাদিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জিয়ো নিউজের সাংবাদিক ওয়ালি খান বাবর গতকাল বৃহস্পতিবার লিয়াকতাবাদে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।জিয়ো নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, হামলার সময় ওয়ালি খান বাবর অফিস থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক তাঁর গতি রোধ করে। এরপর খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই বাবরের মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, বাবরকে কমপক্ষে পাঁচটি গুলি করা হয়েছে। এদিকে জিয়ো নিউজ এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করেছে।এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১২ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ বলছে, তারা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে চেষ্টা করছেন।ওয়ালি খান বাবর ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তিনি প্রথমে জিয়ো নিউজের ইংরেজি বিভাগে যোগ দেন। জিয়ো নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ালি খান বাবর পাকিস্তানের পেহলেওয়ান গোথ এলাকায় চলমান মাদক পাচারবিরোধী অভিযানের খবর সংগ্রহের কাজ করছিলেন। জিয়ো নিউজের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। জিয়ো টিভি অনলাইন।