পাকিস্তানে জোট সরকারে আবারও যোগ দেবে এমকিউএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত করতে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) আবারও যোগ দেবে বলে জানা গেছে।আজ শুক্রবার এমকিউএমের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।ক্ষমতাসীন জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এমকিউএম ২ জানুয়ারি জোট সরকার থেকে পদত্যাগ করে দলটি বিরোধী দলে যোগ দেয়। এ কারণে পাকিস্তানের রাজনীতিতে চরম সংকট বিরাজ করছিল।এমকিউএমের পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে শক্তিশালী অবস্থান আছে। একই সময়ে তারা সরকারের জ্বালানি মূল্যসংক্রান্ত নীতিমালাসহ আরও অন্যান্য বিষয়ে তাদের বিরোধিতার কথা বলে। তাদের দল ত্যাগের জন্য এগুলোই ছিল প্রধান কারণ।গতকাল বৃহস্পতিবার সরকার জ্বালানির দাম কমিয়ে দেওয়ায় তা এখন অংশীদারদের কাছে বিশেষ ছাড় হিসেবেই মনে হচ্ছে। রয়টার্স।