পাকিস্তানে জ্বালানি ট্যাংকারে বন্দুকধারীদের হামলা, তিন পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীরা আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য মজুদ জ্বালানি তেলের ট্যাংকার ধ্বংস করে দিয়েছে। বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে প্রাণ হারিয়েছেন ট্যাংকারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তিনজন নিরাপত্তারক্ষী। গতকাল শনিবার পূর্ব পাঞ্জাবের তালাগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। এদিকে পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা এপিপির বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা কাররামে শনিবার তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহত এবং সেনাসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে।মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ২০০১ সালে আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে উত্তর-পশ্চিম পাকিস্তানের সীমান্ত এলাকা জঙ্গি-সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক তালেবান সীমান্ত পার হয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে প্রায়ই সংগঠিত হয়ে তারা ন্যাটো বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে।