পাকিস্তানে ঝটিকা হামলা সেনাবাহিনী প্রতিরোধ করবে: সালমান বশির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির আজ বৃহস্পতিবার বলেছেন, ভবিষ্যতে যেকোনো দেশ যদি পাকিস্তানে ঝটিকা হামলা করতে চায়, তাহলে সেনাবাহিনী সেটা প্রতিরোধ করবে এবং তা হবে ভয়ংকর।এ ধরনের কোনো অপরিণামদর্শী অভিযানের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দেন সালমান বশির। তিনি বলেন, পাকিস্তানের সামর্থ্যের ব্যাপারে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সেনাদল অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হত্যার পর আজ তিনি এই মন্তব্য করেন।সালমান বশির বলেন, এটা বলা অত্যন্ত সহজ যে আইএসআই অথবা সরকারের ভেতরের কোনো অংশের সঙ্গে আল-কায়েদার সম্পৃক্ততা ছিল—এটা একটা মিথ্যা অভিযোগ ও অপবাদ। এ কথা কারও পক্ষেই প্রমাণ করা সম্ভব নয়। তারা আইএসআইয়ের অর্জন সম্পর্কে অজ্ঞাত। ডন ডটকম।