পাকিস্তানে ড্রোন হামলায় ১২ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জঙ্গিদের এক আস্তানায় গতকাল সোমবার মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। দেশটির গোয়েন্দা কর্মকর্তারা এ হামলা ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার ডন ডটকমের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগানিস্তান সীমানে্ত উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি-অধু্যষিত শাওয়াল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, Èজঙ্গিদের এক গোপন আস্তানা লক্ষ্য করে মার্কিন ড্রোন বিমান থেকে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে তাত্ক্ষণিকভাবে কোনো গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি। নিহত জঙ্গিদের পরিচয় জানার চষ্টো চলছে।' তিনি বলেন, লাশগুলো পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে আরও দুই জঙ্গি আহত হয় বলে জানান তিনি।উত্তর ওয়াজিরিস্তানকে পাকিস্তানের তালেবানদের শক্ত ঘঁাটি বলে বিবেচনা করা হয়। স্থানীয় লোকদের বরাত দিয়ে ডন জানায়, জঙ্গিরা হামলার স্থানটি ঘিরে রেখেছে। লাশগুলো শনাক্ত করার চষ্টো করছে।সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিতর্কিত এই ড্রোন হামলা নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে দেশটি। তারা এটিকে তাদের সার্বভেৌমত্বের লঙ্ঘন বলে বিবেচনা করে আসছে। অন্যদিকে ড্রোন হামলা বন্ধ করার বিষয়ে এখনো কোনো আভাস দেয়নি যুক্তরাষ্ট্র।