পাকিস্তানে ড্রোন ও গাড়িবোমা হামলায় নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত উত্তর ওয়ারিজিস্তানে আজ শনিবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাঁচজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের একটি বাজারে গাড়িবোমা হামলায় এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। বিবিসি ও ডন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের দেগান এলাকায় একটি গাড়ি ও একটি জঙ্গি আস্তানা লক্ষ্য করে চালকবিহীন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেনিরাপত্তা কর্মকর্তারা জানান, এই এলাকাটি অনেক আগে থেকেই মার্কিনদের ড্রোন হামলার লক্ষ্যবস্তু। এটি হাফিজ গুল বাহাদুর জঙ্গি গোষ্ঠীর মূল আস্তানা হিসেবে পরিচিত। হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিদেরও সেখানে আস্তানা ছিল।এদিকে পেশোয়ারের একটি বাজারে গতকাল গাড়িবোমা হামলায় এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৬ জন।কর্মকর্তারা জানান, পেশোয়ারের দক্ষিণে মাত্তানি উপশহরের একটি মসজিদের কাছে ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয় একটি দোকানে গাড়িটি মেরামতের পর এটি বিস্ফোরিত হয় বলে ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়েছে। শক্তিশালী ওই বোমার বিস্ফোরণে আশপাশের ১০টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিজান ইফতিখার হুসাইন একটি বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি।’এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় সংঘটিত বিভিন্ন হামলার জন্য তালেবান জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়।রয়টার্সের খবরে বলা হয়, আহত লোকজনের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিত্সাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।