পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে উপজাতীয় এলাকায় আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ড্রোন থেকে একটি আস্তানায় দুটি ক্ষেপণাস্ত্র ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।উপজাতি অধ্যুষিত জেলার প্রধান শহর মিরানশাহ থেকে ২০ কিলোমিটার দূরে মোবারক শাহী গ্রামে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই এলাকাটি তালেবান ও আল-কায়েদার জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।পাকিস্তানের পেশোয়ার শহরের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত একটি বাড়িতে হামলা হয়েছে। ডন অনলাইনের খবরে অবশ্য বলা হয়, ওই আস্তানায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে চার জঙ্গি নিহত ও অনেকে আহত হয়। পাকিস্তান বরাবরই এই ড্রোন হামলার প্রতিবাদ জানিয়ে আসছে।