পাকিস্তানে ড্রোন হামলায় ২১ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানের একটি গ্রামে গতকাল শুক্রবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ২১ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের পূর্বে একটি গ্রামকে লক্ষ্য করে মার্কিন চালকবিহীন বিমান থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ওই ২১ জন জঙ্গি নিহত হয়।একটি বার্তা সংস্থা জানিয়েছে, দাতা খেল গ্রামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গ্রামটি পাকিস্তান তালেবান কমান্ডার হাফিজ গুল বাহাদুরের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এর আগে পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্দুকধারী এক মোটরসাইকেল আরোহীর এলোপাতাড়ি গুলিতে একটি বাসের অন্তত ১৮ জন যাত্রী নিহত হয়েছে।