পাকিস্তানে থানায় হামলা, নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের একটি থানায় আজ সোমবার জঙ্গি হামলায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে দুজন আত্মঘাতী হামলাকারী রয়েছে। রয়টার্স জানায়, আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই হামলার দায়িত্ব স্বীকার করেছে।পৌনে ১০টা থেকে শুরু করে প্রায় তিন ঘণ্টা ধরে তালেবানরা ওই থানায় হামলা চালায়। এ সময় পাঁচ হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সম্প্রতি জঙ্গিরা দেশটির নিরাপত্তারক্ষীদের ব্যবহূত ভবন ও স্থানগুলোতে হামলা চালাচ্ছে।