পাকিস্তানে দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে দূতাবাস ও তিনটি কনস্যুলেট আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।গতকাল সোমবার অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন মার্কিন মেরিন সেনাসদস্যের হাতে নিহত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।রাজধানীর ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট তিনটি হলো পেশোয়ার, লাহোর ও করাচিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু জরুরি কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাস ও কনস্যুলেট খোলা থাকবে।এ ছাড়া যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য ভ্রমণে সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র মনে করে, ওসামা হত্যার পর যুক্তরাষ্ট্রবিরোধী সহিংসতা বৃদ্ধি পেতে পারে। এই সতর্কতা আগামী আগস্টের ১ তারিখ পর্যন্ত বহাল থাকবে।এদিকে, পাকিস্তানি তালেবানরা ওসামার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছে। তারা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের স্থাপনার ওপর আক্রমণ চালানোর কথাও বলেছে। দ্য নিউজ অনলাইন।