পাকিস্তানে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে ২৩ সদস্যর নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। আজ শুক্রবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে এই শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি মন্ত্রিসভায় যোগ দিতে অপারগতা জানিয়েছেন। দ্য নিউজ অনলাইন।