পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ওয়াজিরিস্তান অঞ্চলে আজ বৃহস্পতিবার সকালে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। এ ঘটনায় আটজন সেনাসদস্যসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আজ সকালে প্রায় ১৫০ জন জঙ্গি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ওই নিরাপত্তা চৌকিটিতে হামলা চালায়। জঙ্গিদের হামলায় আটজন সেনাসদস্য নিহত হন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় কমপক্ষে ১২ জঙ্গি নিহত হয়।