পাকিস্তানে ন্যাটোর মালবাহী ট্রাকে হামলা, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর মালামাল বহনকারী ট্রাকে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় ন্যাটোর বেশ কিছু গাড়িতে বন্দুকধারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।আজ বুধবার বিবিসি অনলাইন জানিয়েছে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে শহর থেকে ১০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের সঙ্গে সেনাবাহিনীর বেশ লড়াই হয়েছে।ইসলামাদে টারনলের একটি ট্রাক ডিপোতে পার্ক করে রাখা ২০টি ট্রাকে প্রায় ১০-১২ জন বন্দুকধারী এই হামলা চালায়। এ ঘটনায় ট্রাকের প্রায় মিলিয়ন ডলারেরও বেশি অর্থের সরঞ্জামাদি ধ্বংস হয়ে যায়।টারনল পুলিশ স্টেশনের প্রধান শাহনেওয়াজ জানিয়েছেন, বন্দুকধারী হামলাকারীরা রাত সাড়ে ১১টার দিকে ডিপোতে ঢুকে একের পর এক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে কী কারণে এ ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।ইসলামাবাদ পুলিশের প্রধান কলিম ইমাম জানিয়েছেন, বনের দিকে দুটি কার এবং একটি মোটরসাইকেলে বন্দুকধারীরা পালিয়ে গেছে। তবে সন্দেহভাজন বন্দুকধারীদের খোঁজ করা হচ্ছে।