পাকিস্তানে পরমাণু অস্ত্রবাহী স্বল্পপাল্লার ২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আজ শনিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ পরীক্ষা চালানো হয়েছে।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা গজনভি ও শাহিন-১ নামক ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা প্রত্যক্ষ করেন। ক্ষেপণাস্ত্র দুটি যথাক্রমে ৩০০ ও ৬৫০ কিলোমিটার অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষার স্থান সম্পর্কে কিছু জানায়নি।প্রতিবেশী দেশ ভারত পরমাণু অস্ত্র পরীক্ষার কয়েক দিন পর ১৯৯৮ সালের মে মাসে পাকিস্তান প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়।দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্র ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধে লিপ্ত হয়। এরপর থেকে দেশ দুটি নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। সাম্প্রতিক এ পরীক্ষা উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে না বলে আশা করা হচ্ছে।—রয়টার্স