পাকিস্তানে পাঁচ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের খাইবারে আজ সোমবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন কমান্ডার আছেন। খবর ডন ডটকমের।সরকারি সূত্রের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, পাকিস্তানের খাইবার পার্বত্য অঞ্চলের উত্তর-পশ্চিমে বারা এলাকায় ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি স্থানীয়ভাবে তৈরি। আর এক ঘটনায় একই এলাকার এক বাড়িতে মর্টারের গোলায় ছয় ব্যক্তি আহত হয়। আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত খাইবার পাকিস্তানের সাতটি পার্বত্য জেলার অন্যতম। এটি তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পাকিস্তানে ২০০৭ সালের জুলাই থেকে এ পর্যন্ত জঙ্গিদের হামলায় চার হাজার আট শর বেশি মানুষ মারা গেছে।