পাকিস্তানে পিপিপি এবং আদালতের মধ্যে বিরোধ
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং আদালতের মধ্যকার বিরোধ নতুন মোড় নিয়েছে। এক আইন কর্মকর্তাকে নিয়োগের ব্যাপারে পিপিপি আপত্তি জানালে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি খাজা মোহাম্মদ শরিফ পাঞ্জাব প্রদেশে পিপিপিকে জোট সরকার ত্যাগ করার উপদেশ দেন।হাফিজাবাদ বার অ্যাসোশিয়েশনের এক অনুষ্ঠানে গতকাল বিচারপতি শরিফ বলেন, যদি পিপিপির তদন্তবিষয়ক সচিব হিসেবে রানা মকবুলকে নিয়োগ দিতে আপত্তি থাকে, তাহলে পিপিপি যেন জোট সরকার ত্যাগ করে।পিপিপির ঊর্ধ্বতন নেতা এবং বিশিষ্ট আইনজীবীরা তাঁদের অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারপতি শরিফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেন।রানা মকবুলের নিয়োগের বিষয়ে পিপিপি বলেছে, ১৯৯৫ সালে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যখন কারারুদ্ধ ছিলেন, তখন তাঁর ওপর নির্যাতন করেন এই সাবেক পুলিশ কর্মকর্তা।--পিটিআই