পাকিস্তানে পুলিশ কেন্দ্রে হামলায় তিন কর্মকর্তা নিহত (ভিডিও )
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের একটি পুলিশ স্টেশনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে তিন পুলিশ কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। আজ শুক্রবার সকালে অন্তত পাঁচজন বন্দুকধারী পুলিশ কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি শুরু হয়। ওই গোলাগুলির ঘটনায় তিনজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার পেশোয়ারের একটি বাসস্ট্যান্ডে গাড়িতে বোমা হামলায় ১২ জন বেসামরিক মানুষ নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়।