পাকিস্তানে পুলিশের ২০ সদস্যকে অপহরণ করল জঙ্গিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে পুলিশের ২০ জন সদস্যকে অপহরণ করেছে জঙ্গিরা। দেশটির কর্মকর্তারা আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।বিবিসির খবরে বলা হয়, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এতে দুজন নিহত হয়।কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এ অপহরণ বা হত্যার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। উপজাতীয় ওই এলাকাটি তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।