পাকিস্তানে পুলিশের ভ্যানে বোমা বিস্ফোরণে নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে পুলিশের ভ্যানে বোমা বিস্ফোরণে চার পুলিশ সদস্য ও এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের এ ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ কথা জানানো হয়েছে।পুলিশ কর্মকর্তা ইজাজ খান জানিয়েছেন, পেশোয়ারের লাহোরি গেট এলাকায় দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের একটি ভ্যান উড়ে যায়। ভ্যানটিতে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য ছিল। বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলে একদল স্কুলছাত্র অবস্থান করছিল। এদের মধ্যে ১২ বছর বয়সী এক ছাত্রও এ ঘটনায় নিহত হয়।কর্মকর্তারা জানান, পুলিশ সদস্যরা ভ্যানে চড়ে কর্মস্থলে যাচ্ছিল।