পাকিস্তানে পৃথক দুটি বোমা হামলায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে ও আফগান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলের কুরাম জেলায় আজ সোমবার পৃথক দুটি বোমা হামলায় ৩৩ জন নিহত ও ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি উপজাতীয় অঞ্চলের মসজিদে বোমা বিস্ফোরণে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক সদস্য মৌলভি নুর মোহম্মদসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের মূল শহর ওয়ানার বাজারে বোমা বিস্ফোরণের অন্য এক ঘটনায় আহত হয়েছে ৪০ জন। আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।এদিকে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুরাম জেলায় একটি পৃথক হামলায় সাতজন নিহত হয়েছে।দক্ষিণ ওয়াজিরিস্তানে অনেক দিন থেকেই পাকিস্তানি সেনাবাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে। পূর্ব আফগানিস্তানের প্রধান তালেবান কমান্ডার মৌলভি নাজিরের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চল তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের অভয়ারণ্য বলে উল্লেখ করেছে পশ্চিমা কর্তৃপক্ষ। পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি এই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। বিবিসি অনলাইন, এপি