পাকিস্তানে পোলিও-প্রতিরোধকর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি শহরে পোলিও-প্রতিরোধ কর্মসূচির একজন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে আজ শনিবার এ কথা জানায়। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, মুহাম্মাদ ইসহাক নামের ওই স্বাস্থ্যকর্মীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় হত্যা করা হয়। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে ব্যাপারে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট করে কিছু বলেনি।গার্ডিয়ান অনলাইনে আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন আগে শহরটির পোলিও-কর্মীদের ওপর মুসলিম মৌলবাদীরা হামলা ও গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়। এরপর শহরটিতে পোলিও কর্মসূচি স্থগিত করা হয়।পোলিও-আক্রান্ত দেশগুলোর মধ্যে বিশ্বে পাকিস্তানের অবস্থান তৃতীয়। তালেবান জঙ্গিরা পাকিস্তানের উত্তরাঞ্চলে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জঙ্গিরা বলছে, দেশটিতে মার্কিন ড্রোন হামলা বন্ধ না হলে তারা পোলিও নিধন কর্মসূচি চালাতে দেবে না। এর ফলে দেশটিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা দেওয়ার কর্মসূচি মাঝপথে আটকে গেছে।