পাকিস্তানে ফিরেছেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংযুক্ত আরব আমিরাতে প্রায় দুই সপ্তাহ চিকিত্সা শেষে আজ সোমবার প্রথম প্রহরে দেশে ফিরেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।জারদারিকে বহনকারী একটি বিশেষ বিমান আজ সোমবার রাত একটার দিকে করাচির মাশরুর বিমান ঘাঁটিতে অবতরণ করে। এ সময় জারদারির সঙ্গে তাঁর মেয়ে ও ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। বিমান ঘাঁটি থেকে জারদারি সরাসরি তাঁর করাচির বাসভবনে চলে যান।এর আগে গতকাল রোববার সন্ধ্যা থেকেই পাকিস্তানে জারদারির ফিরে আসার বিষয়ে নানা মহলে গুঞ্জন ওঠে। জারদারির সম্ভাব্য ফেরার বিষয়টিকে কেন্দ্র করে করাচির মাশরুর বিমান ঘাঁটি থেকে তাঁর বাসভবন পর্যন্ত কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।হূদরোগে আক্রান্ত হয়ে ৬ ডিসেম্বর চিকিত্সার জন্য দুবাই যান প্রেসিডেন্ট জারদারি। তাঁর দুবাই যাওয়া নিয়ে পাকিস্তানে নানা গুজব রটে। জারদারিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছিল। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের গুজব নাকচ করে দেওয়া হয়।