পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ন্যাটোর ২০টি ট্রাক ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আবারও ন্যাটোর রসদে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বন্দুকধারীরা আজ বুধবার ভোরে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী ২০টি ট্রাকে হামলা করে সেগুলো ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। গত সপ্তাহে পাকিস্তানিরা আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী একটি রুট বন্ধ করে দেয় এবং অন্য একটি রুটে ন্যাটোর জ্বালানি ট্যাংকে আগুন ধরিয়ে দেয়।পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির অভ্যন্তরে ন্যাটোর বিমান হামলার জবাব দিতেই বিক্ষুব্ধ পাকিস্তানিরা এ ব্যবস্থা নিয়েছে বলে মনে করা হচ্ছে।