পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ বুধবার বন্দুকধারীদের গুলিতে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি নিহত হয়েছেন। তিনি পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একমাত্র খ্রিষ্টান ধর্মাবলম্বী ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায়।পুলিশ জানিয়েছে, ভাট্টি গাড়িতে করে তাঁর কর্মস্থলে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার কবলে পড়েন। পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেতা সে দেশে ধর্ম অবমাননা (ব্লাসফেমি) আইনের সংস্কারের আহ্বান জানিয়েছিলেন। এ জন্য গত মাসে পাকিস্তানের ইসলামপন্থীরা তাঁকে হত্যার হুমকি দেয়।ব্লাসফেমি আইনের বিরোধিতা করায় গত ৪ জানুয়ারি দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গভর্নর সালমান তাসির। এ ছাড়া তিনি ব্লাসফেমি আইনের অধীনে মৃত্যুদণ্ড পাওয়া একজন খ্রিষ্টান নারীকে প্রেসিডেন্সিয়াল ক্ষমার জন্য আবেদন করেছিলেন।