পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আজ মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় ১২ ব্যক্তি নিহত হয়েছে। গোষ্ঠীগত কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি বাসে বন্দুকধারীরা হামলা চালায়। হামলাকারীরা একটি পিকআপ ট্রাকে ছিল।জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হামিদ শাকেল জানিয়েছেন, সংখ্যালঘু শিয়া মুসলিম হাজারা গোষ্ঠীর লোকদের নিয়ে কোয়েটা থেকে বাসটি ফিরছিল। হামলাকারীরা বাসটি থামিয়ে যাত্রীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জন এবং হাসপাতালে দুজন মারা যায়। এ ছাড়া এই হামলায় ২০ ব্যক্তি আহত হয়েছে।সাম্প্রতিক সময়ে আল-কায়েদার অনুগত সুন্নি মুসলিম জঙ্গি ও তালেবানরা নিয়মিতভাবে পাকিস্তানের সংখ্যালঘু শিয়াদের ওপর হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।