পাকিস্তানে বন্যার আশঙ্কায় লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার আশঙ্কায় পাকিস্তানের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের লাখ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে জানা গেছে, গত এক সপ্তাহে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় সিন্ধু নদের বাঁধ ভেঙে বেশ কিছু গ্রাম প্লাবিত হয় এবং তীরের অনেক জমি তলিয়ে যায়।জানা গেছে, তালেবানের হুমকির পর জাতিসংঘ পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে নিয়োজিত ত্রাণকর্মীদের নির্বিঘ্নে কাজ করার বিষয়টি পর্যালোচনা করছে।এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে বন্যাদুর্গতদের ত্রাণ সরবরাহে অংশ নেওয়া বিদেশিদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা।এদিকে পাকিস্তানে বিদেশি ত্রাণকর্মীদের উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র।জাতিসংঘ বলছে, পাকিস্তানে বন্যাদুর্গত প্রায় এক কোটি ৭০ লাখ লোক। এ বন্যায় প্রায় ১২ লাখ ঘরবাড়ি ধ্বংস এবং ৫০ লাখ লোক আশ্রয়হীন হয়ে পড়েছে।