পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ২২ আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আজ শুক্রবার একটি ভাড়া করা বিমান বিধ্বস্ত হয়ে ২২ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটি করাচি বিমানবন্দর থেকে সিন্ধু প্রদেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।বিমানটির সব আরোহীর নিহত হওয়ার খবর নিশ্চিত করে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী নূর আলম জানান, আগুনে পুড়ে যাওয়ায় নিহত ব্যক্তিদের কে পুরুষ ও কে নারী, তা শনাক্ত করা যাচ্ছে না। তবে, একটি তেল কোম্পানির সিন্ধু প্রদেশগামী কিছু কর্মচারী বিমানটির আরোহী ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র পারভেজ জর্জ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিবিসি