পাকিস্তানে বিমান হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকবিহীন মার্কিন বিমানের অতর্কিত হামলা নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) ব্যাপক আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র সে দেশে হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। আজ বুধবার বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।গত সোমবার ভার্জিনিয়ায় সিআইএয়ের সদর দপ্তরে আইএসআইপ্রধান আহমেদ সুজা পাশা এবং সিআইএয়ের পরিচালক লিয়ন পানেট্টা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। এ সময় পাশা ড্রোন (চালকবিহীন মার্কিন বিমানের অতর্কিত হামলা) হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে ওবামা প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাফল্যের জন্য এখনো কঠোর অবস্থানে রয়েছে।যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব পানেট্টার। তিনি এমন কোনো কাজ করবেন না, যার ফলে দেশের ক্ষতি হবে।